শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ!

****
Eidok-এ শেয়ার
শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ!
ছবি: সংগৃহীত

শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ! 

সুমন কুমার বিশ্বাস 
ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এনামুল ও ওহাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের দীগলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাতব্বর মাহাতাবের সমর্থকরা কাশেম মাতব্বরের সমর্থকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে মাহাতাবের লোকজন কাশেম মাতব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মুক্তার মোল্লা, কাশেম মোল্লা, ইনতাজ মোল্লা, মোন্তাজ মোল্লা, মিন্টু পুলিশ, লতিফ, ওহাব, তারিফ ও আরিফের বাড়ীসহ অন্তত ১০ টি বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা লতিফ মুন্সীর ৩ টি গরু লুট করে নিয়ে গেছে ও মিলন মোল্লার একটি মোটরসাইকেল ভাংচুর করেছে বলেও অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 17 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 12 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 52 ভিউ কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান জেলার খবর কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 ভিউ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে জেলার খবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 ভিউ গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা জেলার খবর গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 ভিউ রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত জেলার খবর রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 89 ভিউ