শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে… | আই নিউজ বিডি

শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ! ..

Sumon Kumar avatar   
Sumon Kumar
শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ! ..
শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ! ..
ছবি: সংগৃহীত
****

শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ! 

সুমন কুমার বিশ্বাস 
ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এনামুল ও ওহাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের দীগলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাতব্বর মাহাতাবের সমর্থকরা কাশেম মাতব্বরের সমর্থকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে মাহাতাবের লোকজন কাশেম মাতব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মুক্তার মোল্লা, কাশেম মোল্লা, ইনতাজ মোল্লা, মোন্তাজ মোল্লা, মিন্টু পুলিশ, লতিফ, ওহাব, তারিফ ও আরিফের বাড়ীসহ অন্তত ১০ টি বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা লতিফ মুন্সীর ৩ টি গরু লুট করে নিয়ে গেছে ও মিলন মোল্লার একটি মোটরসাইকেল ভাংচুর করেছে বলেও অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator