নেজাম উদ্দীন রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম শহর থেকে পূর্বে অবস্থিত রাঙ্গুনিয়া উপজেলা, যার আয়তন ৩৪৭.৭২ বর্গ কিলোমিটার। কর্ণফুলী নদী বয়ে চলা এই উপজেলা পাহাড় ও সমতলের সমন্বয়ে গঠিত একটি অনন্য ভূপ্রকৃতি। রাজনৈতিকভাবেও এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ ৩ই নভেম্বর বিএনপি হাইকমান্ড এই আসনে হুম্মাম কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে এবং নাম ঘোষনা করেন। তিনি রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র। হুম্মাম কাদের চৌধুরী ঘোষণা দিয়েছেন, তিনি তার বাবার মতো রাঙ্গুনিয়ার মানুষের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি করবেন।
ইতোমধ্যে তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা ও গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক মাধ্যমেও জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরছেন।
স্থানীয় ভোটারদের মধ্যে হুম্মাম কাদের চৌধুরীর জনপ্রিয়তা বাড়ছে বলে জানা গেছে। বয়স্ক ও মধ্যবিত্ত শ্রেণির অনেকেই তাকে সমর্থন করছেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক গোষ্ঠীও তার পক্ষে সক্রিয় রয়েছে।
স্থানীয় যুবক মো. কামরুল ইসলাম বলেন, “আমরা রাঙ্গুনিয়ার উন্নয়ন, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি দেখতে চাই। দল নয়, প্রার্থীর পরিকল্পনাই গুরুত্বপূর্ণ।” তরুণ ভোটার আফসানা বলেন, “তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে— এমন প্রার্থীর দিকেই আমরা তাকিয়ে আছি।”
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0