চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী

স্থানীয় যুবক মো. কামরুল ইসলাম বলেন, “আমরা রাঙ্গুনিয়ার উন্নয়ন, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি দেখতে চাই। দল নয়, প্রার্থীর পরিকল্পনাই গুরুত্বপূর্ণ।” তরুণ ভোটার আফসানা বলেন, “তরুণদের কর্মসংস্থ..
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী
ছবি: সংগৃহীত

  

নেজাম উদ্দীন  রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম শহর থেকে পূর্বে অবস্থিত রাঙ্গুনিয়া উপজেলা, যার আয়তন ৩৪৭.৭২ বর্গ কিলোমিটার। কর্ণফুলী নদী বয়ে চলা এই উপজেলা পাহাড় ও সমতলের সমন্বয়ে গঠিত একটি অনন্য ভূপ্রকৃতি। রাজনৈতিকভাবেও এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, আজ ৩ই নভেম্বর  বিএনপি হাইকমান্ড এই আসনে হুম্মাম কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে এবং নাম ঘোষনা করেন। তিনি রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র। হুম্মাম কাদের চৌধুরী ঘোষণা দিয়েছেন, তিনি তার বাবার মতো রাঙ্গুনিয়ার মানুষের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি করবেন।

ইতোমধ্যে তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা ও গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক মাধ্যমেও জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরছেন।

স্থানীয় ভোটারদের মধ্যে হুম্মাম কাদের চৌধুরীর জনপ্রিয়তা বাড়ছে বলে জানা গেছে। বয়স্ক ও মধ্যবিত্ত শ্রেণির অনেকেই তাকে সমর্থন করছেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক গোষ্ঠীও তার পক্ষে সক্রিয় রয়েছে।

স্থানীয় যুবক মো. কামরুল ইসলাম বলেন, “আমরা রাঙ্গুনিয়ার উন্নয়ন, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি দেখতে চাই। দল নয়, প্রার্থীর পরিকল্পনাই গুরুত্বপূর্ণ।” তরুণ ভোটার আফসানা বলেন, “তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে— এমন প্রার্থীর দিকেই আমরা তাকিয়ে আছি।”

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 96 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 83 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views