বিজয়নগরকে হারিয়ে শাওন স্পোর্টিং ক্লাবের শিরোপা জয় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিজয়নগরকে হারিয়ে শাওন স্পোর্টিং ক্লাবের শিরোপা জয়

Nahid Hasan avatar   
Nahid Hasan
বিজয়নগরকে হারিয়ে শাওন স্পোর্টিং ক্লাবের শিরোপা জয়
বিজয়নগরকে হারিয়ে শাওন স্পোর্টিং ক্লাবের শিরোপা জয়
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
উদ্দীপনা আর উল্লাসে মুখরিত এক্তারপুর মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “বাইক-ফ্রিজ ফুটবল ফাইনাল”। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মাধবপুর উপজেলার শাওন স্পোর্টিং ক্লাব ১–০ গোলে পরাজিত করে বিজয়নগরের খাদরাইল একাদশকে, জয় করে নেয় চ্যাম্পিয়ন ট্রফি।

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাজী করির উদ্দিনের সুযোগ্য সন্তান কাজী সোহেল রানার নেতৃত্বে, এবং কাজী মাসুদ রানা, কাজী স্বপন ও কাজী সামিউল ইসলামের সার্বিক সহযোগিতায় গঠিত হয় শাওন স্পোর্টিং ক্লাব। ক্লাবটির পৃষ্ঠপোষক তরুণ ছাত্রনেতা মো. রেজাউল হক শাওন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল হক জজ মিয়া ও তরুণ ছাত্রনেতা মো. রেজাউল হক শাওন। তিনি বিজয়ী দলের হাতে তুলে দেন প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, আর রানার্সআপ খাদরাইল একাদশকে প্রদান করা হয় একটি ফ্রিজ।

টিম ম্যানেজার শেখ ইমরান ও সমাজসেবক মো. দর্পণ ভূঞার পরিচালনায় অনুষ্ঠিত এ ফাইনাল খেলাটি উপভোগ করতে এক্তারপুর মাঠে কয়েক হাজার দর্শকের ঢল নামে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবারের টুর্নামেন্টের পরিসমাপ্তি।

Geen reacties gevonden


News Card Generator