মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে আশিক মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক আশিক রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
ভিক্টিমের মা জানান, বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে আশিক। ভিক্টিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে আশিক সরে পড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর আহত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিক্টিম বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।