চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর নিজ বাসভবন থেকে বের করে দিয়েছিলেন,আজ আল্লাহ শেখ হাসিনাকেও দেশ থেকে বের করে দিয়েছেন।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটে বিএনপি আবারও নির্বাচিত হয়ে সংসদে যাবে। আমাদের নেতা তারেক রহমান দেশের সংস্কার ও উন্নয়ন নিয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সেই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দিয়ে ভোট ও ভাতের অধিকার আদায় করে নেবে।
শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার বটতলীতে হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জেয়ারত শেষে তারেক রহমানের ৩১ দফা প্রচারকালে আলী আব্বাস এসব কথা বলেন।
এসময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বিএনপি নেতা এডভোকেট লোকমানসহ আনোয়ারা-কর্ণফুলী বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গণসংযোগের মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে প্রচার করেন এবং নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবি জানান।
App „Eye News BD“
Bemerkungen 0