কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯/১৬৪ নং- মামলার আসামী মোহাম্মদ শোয়াইবকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উত্তর ধূরুং ইউনিয়নের হায়দার আলী সিকদার পাড়া এলাকা থেকে আসামী মোহাম্মদ শোয়াইব (২৪), পিতা- আবুল কালাম, সাং- হায়দার আলী সিকদার পাড়া, ০৮নং ওয়ার্ড, উত্তর ধূরুং ইউপি-কে গ্রেফতার করে।
তিনি কুতুবদিয়া থানার মামলা নং- ১৯/১৬৪, তারিখ- ২০/১০/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/৫০৬ পেনাল কোড-এর এজাহার নামীয় ১নং আসামী।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
تطبيق «Eye News BD»
تعليقات 0