আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামের এক শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় ভাড়া নেয়া ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিহতের বন্ধুরা তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় সন্দেহ হয়। পরে তারা তার ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator