খুলনায় সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি… | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা

****
Podijeli na Eidoku
খুলনায় সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা
Foto: arhiva

 

 

 ‘সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বুনিয়াদী কোর্সের প্রশিক্ষণ বিষয়বস্তু মূল্যায়ন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভা আজ (বুধবার) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা বিভাগীয় কমিশনার দপ্তর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কর্মক্ষেত্র পরিচালনার জন্য বুনিয়াদী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ প্রশিক্ষণে একজন কর্মকর্তার পেশাগত দক্ষতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলী বিকাশে কার্যকর ভূমিকা রাখে। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দেশের ইতিহাস এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয়। তিনি বলেন, যে কোন প্রশিক্ষণ হালকা করে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের ওপর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি সকল দপ্তরের কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন প্রধান অতিথি। 

 সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (চলিত দায়িত্ব) আফিয়া রহমান মুক্তা, উপপরিচালক সানজিদা শাহনাজ প্রমুখ বক্তৃতা করেন। সভায় খুলনার সরকারি আটটি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ নেন।

Komentari 0

Nema komentara

povezani članci

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Vijesti iz okruga পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Vijesti iz okruga ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Vijesti iz okruga দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 80 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Vijesti iz okruga চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Vijesti iz okruga লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views