সৌদি আরব সরকার চট্টগ্রামের আনোয়ারার এতিমখানার জন্য পশুর মাংস উপহার পাঠিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে রাজকীয় সৌদি সরকার কর্তৃক প্রেরিত কোরবানির এসব মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (প্রশাসন) পরিচালক মো. আব্দুর রশিদ, উপ পরিচালক (ত্রান-২) মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান খাফিসহ সৌদি দূতাবাসের দুইজন প্রতিনিধি।
জানা যায়, চলতি বছরের পবিত্র হজের কোরবানির পশুর মাংস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে সৌদি আরব। সারাদেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারার প্রশাসনের মাধ্যমে ২০টি এতিমখানায় বিতরণ করা হয়।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0