মাদারগঞ্জে হাফিজুর রহমান সাকুর নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা… | আই নিউজ বিডি

মাদারগঞ্জে হাফিজুর রহমান সাকুর নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: র‍্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প..

Tuhid Hasan avatar   
Tuhid Hasan
মাদারগঞ্জে হাফিজুর রহমান সাকুর  নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: র‍্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প..
মাদারগঞ্জে হাফিজুর রহমান সাকুর  নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: র‍্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প..
ছবি: সংগৃহীত
তৌহিদ হাসান
জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে একই দিনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

​মঙ্গলবার বিকালে।

​ বালিজুড়ী হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বালিজুড়ী বাজার প্রদক্ষিণ করে।

​আলোচনা সভা: র‍্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভার প্রধান আকর্ষণ:

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। তিনি সংগঠনের প্রতিষ্ঠা ও রাজনৈতিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

​নেতৃবৃন্দের উপস্থিতি:

​সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম রুনু এবং সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু।

​বিশেষ অতিথির বক্তব্য রাখেন:

​আব্দুল গফুর (পোর বিএনপির সভাপতি)।

​মিজানুর রহমান রতন (উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক)।

​আব্দুল মান্নান (উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি)।

​জিয়াউল হক জিয়া (উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক)।

​এছাড়াও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নান্টু মেম্বার এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান হারুন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আলোচনা সভার পর নেতৃবৃন্দ এই জনহিতকর কর্মসূচি পরিদর্শন করেন।

コメントがありません


News Card Generator