কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকা থেকে গৌরাঙ্গা দাশকে আটক করা হয়। তিনি সিআর সাজা নং–২৩১/২১ (কুতুবদিয়া), ধারা–এনআই অ্যাক্টের ১৩৮ এর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার পিতা মৃত জীবন কৃষ্ণ দাশ।
কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গৌরাঙ্গা দাশ বড়ঘোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিদ্যুৎ মার্কেট এলাকার স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে জারি থাকা আদালতের পরোয়ানার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল অভিযান অব্যাহত রয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট