তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ শান্তিতে থাকবে- খন্দকার… | আই নিউজ বিডি

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ শান্তিতে থাকবে- খন্দকার নাসিরুল ইসলাম..

News Desk  avatar   
News Desk
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ শান্তিতে থাকবে- খন্দকার নাসিরুল ইসলাম..
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ শান্তিতে থাকবে- খন্দকার নাসিরুল ইসলাম..
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্লা, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বোয়ালমারী চৌরাস্তায় উপজেলা ও পৌর যুবদল যৌথভাবে এ আয়োজন করে।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর কষ্টে আছি। কেউ ঘরে থাকতে পারিনি, নির্যাতন সহ্য করেছি। তবে সামনে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। এই অল্প সময়ের কষ্টই আমাদের মুক্তির পথ খুলে দেবে।”

 

তিনি আরও বলেন, “বিএনপির ভাইস-চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।”

 

নাসিরুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেক গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে যুবদলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

 

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি আনন্দ র‌্যালি বোয়ালমারী চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

বোয়ালমারী পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে ও রবিউল ইসলাম সম্রাট এর সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিন্টু ঠাকুর, পৌর যুবদলের সাধারন সম্পাদক আল-আমিন, যুগ্ম আহবায়ক জাহিদ মোল্যা, ফিরোজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ খান রাব্বি,  শাকিব, রিয়াজ, প্রমুখ।

לא נמצאו הערות


News Card Generator