৮ দিনপর সাব-রেজিস্ট্রার-দলিল লেখকের দ্বন্দ্ব নিরাসন, কলম বিরতি প্রত্যাহার

****
مشاركة على Eidok
৮ দিনপর সাব-রেজিস্ট্রার-দলিল লেখকের দ্বন্দ্ব নিরাসন, কলম বিরতি প্রত্যাহার
الصورة: مجمّعة

অবশেষে ৮ দিনপর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদর সাব- রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্ব নিরাসন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে থেকে দলিল লেখকদের চলমান কর্মসূচি কলমবিরতি প্রত্যাহার করে নিয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি শামছুল করিম লিটন।

এরআগে দুপুর দুইটার দিকে আনোয়ারা সাব রেজিষ্টার জোবায়ের হোসেনের সাথে ঘন্টাব্যাপী বৈঠক করেন চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি শামছুল করিম লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী।

তাদের মধ্যস্থতায় বৈঠকে কলম বিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন আনোয়ারা উপজেলা দলিল লেখক সমিতি। এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা দলিল লেখক সমিতির আহবায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন খান, সানু বিশ্বাস চন্দন, সহ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, এসএম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক এসএম দাউদ, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক মো. আকবর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, আনোয়ারা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রফিক উদ্দিন, পরিষদ সদস্য মো. মোরশেদুল আলম মুন্সি, প্রদীপ দত্ত, দলিল লেখক জয়নাল আবেদীন, ইকবাল হায়দার চৌধুরী, সীতাকুন্ড দলিল লেখক সমিতির সহ সভাপতি শাহ্ আলম, প্রচার সম্পাদক মো. আসলাম, সদস্য সেকান্দর মিয়া, ফতেয়াবাদ দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক মো. ওসমান, পরিষদ সদস্য নাসির উদ্দিন, মো. ইদ্রিস, ওসমান গনি, সুমন মজুমদার, মোছলেহ উদ্দিন দিলু, মো. রায়হান, মো. ইসমাইল, মো. ইয়াসিন প্রমুখ।

জানা যায়, সাব রেজিস্ট্রারী অফিসে বিভিন্ন অনিয়ম ও সেবা গ্রহীতাদের হয়রানির প্রতিবাদে আনোয়ারা সাব রেজিস্ট্রারী অফিসের দলিল লেখক সমিতির দলিল লেখকগণ গত ১৯ অক্টোবর সকাল থেকে লাগাতার কলম বিরতি কর্মসূচি পালন করেন। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

আনোয়ারা দলিল লেখক সমিতির সদস্য মো. মোরশেদুল আলম মুন্সি বলেন, আমরা সাব রেজিস্ট্রারকে আমাদের দাবী নিয়ে আলোচনা করি। তিনি দাবী মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আনোয়ারা সাব রেজিষ্টার জোবায়ের হোসেন বলেন, ‘আলোচনারপর দলিল লেখকরা তাদের কলম বিরতি প্রত্যাহার করে নিয়েছেন। আজ ছয়টি দলিল সম্পদিত হয়েছে।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব آخر জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 23 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব آخر জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 13 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব آخر জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 32 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প آخر ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন آخر বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views