বেনাপোলে ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার | আই নিউজ বিডি

বেনাপোলে ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আব্দুল আলীম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।..
Share on Eidok
বেনাপোলে ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার
Photo: collected

 

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আব্দুল আলীম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে দক্ষিণ ঘিবা গ্রামের মো. আজিজুল রহমানের পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিহতের মামা হাবিবুর রহমান লাশের পরিচয় শনাক্ত করে জানান, মৃত আলিহিম তার ভাগ্নে। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের মো. শাহাদাৎ মোল্লার ছেলে। আলিহিম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই সাদীপুর থেকে মামার বাড়ি ঘিবা গ্রামে যাতায়াত করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত তিনি রাস্তা থেকে ডোবার পানিতে পড়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মানিক বলেন, "মৃত্যুটি একটি স্বাভাবিক মৃত্যু। মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।"

Comments 0

No comments found

Related News Articles

বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন Bangladesh বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 55 Views জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর Bangladesh জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর 64 Views ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা Bangladesh ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা 41 Views রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! Bangladesh রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! 144 Views ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Bangladesh ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 102 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Bangladesh এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 94 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Bangladesh ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 94 Views