বেনাপোলে ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার | আই নিউজ বিডি

বেনাপোলে ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আব্দুল আলীম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
বেনাপোলে ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আব্দুল আলীম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে দক্ষিণ ঘিবা গ্রামের মো. আজিজুল রহমানের পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিহতের মামা হাবিবুর রহমান লাশের পরিচয় শনাক্ত করে জানান, মৃত আলিহিম তার ভাগ্নে। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের মো. শাহাদাৎ মোল্লার ছেলে। আলিহিম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই সাদীপুর থেকে মামার বাড়ি ঘিবা গ্রামে যাতায়াত করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত তিনি রাস্তা থেকে ডোবার পানিতে পড়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মানিক বলেন, "মৃত্যুটি একটি স্বাভাবিক মৃত্যু। মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।"

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Autre ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 57 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Autre এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 73 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Autre ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 77 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Autre ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Autre লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 53 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Autre হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 72 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Autre হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 Views