নাটোরে নিহত ৪ জনের পরিবারে জামায়াতের অনুদান | আই নিউজ বিডি

নাটোর

নাটোরে নিহত ৪ জনের পরিবারে জামায়াতের অনুদান

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে আগুনে পুড়ে নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিবারে আর্থিক সহয়তা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি
Eidok-এ শেয়ার
নাটোরে নিহত ৪ জনের পরিবারে জামায়াতের অনুদান
ছবি: সংগৃহীত
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে আগুনে পুড়ে নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিবারে আর্থিক সহয়তা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর শহরের বড় হরিশপুরে জেলা জামায়াতের কার্যালয়ে নিহতের স্বজনদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আমির মাওলানা ড. কেরামত আলী, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জাফর গিফারী, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও সাবেক আমির অধ্যাপক মো. ইউনুছ আলী। নাটোরের নিহত ৫ জনের মধ্যে নাটোর শহরের বড়গাছা এলাকার শরিফুল ইসলাম মোহন, মল্লিকহাটির ইয়াসিন আলী, বউবাজার এলাকার মেহেদি হাসান রবিন ও সদর উপজেলার তালতলা হাফরাস্তার শাওন খান সিয়ামের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। পরে নেতারা নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে নিহত কলেজছাত্র মিকদাদ হোসেন খান আকিব এবং লেদ শ্রমিক শরিফুল ইসলাম মোহনের কবর জিয়ারত করেন। এ সময় জেলার জামায়াত নেতারা ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ अन्य নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন अन्य সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views