নাটোরে নিহত ৪ জনের পরিবারে জামায়াতের অনুদান | আই নিউজ বিডি
নাটোরে নিহত ৪ জনের পরিবারে জামায়াতের অনুদান
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে আগুনে পুড়ে নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিবারে আর্থিক সহয়তা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর শহরের বড় হরিশপুরে জেলা জামায়াতের কার্যালয়ে নিহতের স্বজনদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আমির মাওলানা ড. কেরামত আলী, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জাফর গিফারী, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও সাবেক আমির অধ্যাপক মো. ইউনুছ আলী।
নাটোরের নিহত ৫ জনের মধ্যে নাটোর শহরের বড়গাছা এলাকার শরিফুল ইসলাম মোহন, মল্লিকহাটির ইয়াসিন আলী, বউবাজার এলাকার মেহেদি হাসান রবিন ও সদর উপজেলার তালতলা হাফরাস্তার শাওন খান সিয়ামের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।
পরে নেতারা নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে নিহত কলেজছাত্র মিকদাদ হোসেন খান আকিব এবং লেদ শ্রমিক শরিফুল ইসলাম মোহনের কবর জিয়ারত করেন। এ সময় জেলার জামায়াত নেতারা ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0