রাতের আঁধারে বসতঘরে আগুন—স্ত্রীর মৃত্যু, তিন সন্তানসহ গুরুতর আহত; ফতুল্লার ফরিদ মিয়া গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাতের আঁধারে বসতঘরে আগুন—স্ত্রীর মৃত্যু, তিন সন্তানসহ গুরুতর আহত; ফতুল্লার ফরিদ মিয়া গ্রেফতার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রাতের আঁধারে বসতঘরে আগুন—স্ত্রীর মৃত্যু, তিন সন্তানসহ গুরুতর আহত; ফতুল্লার ফরিদ মিয়া গ্রেফতার..
রাতের আঁধারে বসতঘরে আগুন—স্ত্রীর মৃত্যু, তিন সন্তানসহ গুরুতর আহত; ফতুল্লার ফরিদ মিয়া গ্রেফতার..
ছবি: সংগৃহীত
রাতের আঁধারে বসতঘরে আগুন—স্ত্রীর মৃত্যু, তিন সন্তানসহ গুরুতর আহত; ফতুল্লার ফরিদ মিয়া গ্রেফতার..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে মাদকাসক্ত স্বামীর আগুন দেওয়ার ঘটনায় এক নারী নিহত ও তার তিন সন্তানসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ফরিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় তার শ্বশুরবাড়িতে প্রবেশ করে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরে থাকা স্ত্রী রিনা বেগম (৩৮) গুরুতরভাবে দগ্ধ হন এবং পরে মারা যান। এ সময় রিনার ছেলে জিহাদ (২৩), ফরহাদ (১২), তাওহীদ (৬), এবং বোন সালমা (৩৫) ও তার ছেলে আরাফাত (১৪) আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

দগ্ধদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নরসিংদী জেলা পুলিশের নির্দেশনায় ও মডেল থানার ওসির সার্বিক সহযোগিতায় তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহীন মিয়া এর নেতৃত্বে রায়পুরার বারৈচা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় আসামি ফরিদ মিয়া কে গ্রেফতার করে।

নরসিংদী মডেল থানায় এ ঘটনায় অনুসারে মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ফরিদ মিয়ার বিরুদ্ধে আরও একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

コメントがありません

News Card Generator