১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতের বিচার চান মাসুদ কামাল: ক্ষমা চাওয়া যথেষ্ট নয়

Political analyst Masud Kamal questions why Jamaat-e-Islami should not be tried for its 1971 role in crimes against humanity if the Awami League faces trial. He urges victims to file cases
Auf Eidok teilen
১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতের বিচার চান মাসুদ কামাল: ক্ষমা চাওয়া যথেষ্ট নয়
Foto: Archiv

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের প্রশ্ন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর ভূমিকার বিচার কেন করা হবে না। তিনি ক্ষতিগ্রস্তদের মামলা করার দাবি জানান।

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল দলের মানবতাবিরোধী আচরণের বিচারের ক্ষেত্রে ন্যায্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, বর্তমানে দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকার বিচার হলে, দল হিসেবে একাত্তর সালে জামায়াতে ইসলামীর যে ভূমিকা ছিল, তার বিচার কেন হবে না—হওয়া তো উচিত।

মাসুদ কামাল উল্লেখ করেন, দল হিসেবে বিচার করার কোনো নিয়ম বা আইন আগে ছিল না। এই আইনটি বর্তমান সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে নতুন করে যুক্ত করেছে। যেহেতু এখন মানবতাবিরোধী আচরণের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে দলেরও বিচার করা যায়, তাই তিনি মনে করেন, জামায়াতের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাদী হয়ে মামলা করতে পারেন, অথবা সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা।

তিনি সরাসরি প্রশ্ন তোলেন: যদি ২০২৪ সালের (বা বর্তমানের) গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার হতে পারে, তাহলে ১৯৭১ সালের গণহত্যার জন্য জামায়াতের বিচার কেন হবে না? তিনি জোর দিয়ে বিচারের দাবি জানান। তার মতে, বিচারের আওতায় আনলেই যে কেউ অপরাধী হয়ে যায় তা নয়; যদি প্রমাণিত হয় জামায়াত নির্দোষ ছিল, তবে কোনো সমস্যা নেই, কিন্তু বিচার হওয়া প্রয়োজন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরকালে জাতির কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, প্রশ্নটি ব্যক্তি আমীরের নয়, প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধের সময় তার দল জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে। তিনি স্বীকার করেন, জামায়াতের অনেক নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল, যার বিচার হয়েছে এবং অনেকের চরম শাস্তি হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে এটাও মনে করেন যে, অনেক বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি এবং বিচারের নামে কারো কারো প্রতি অবিচারও করা হয়েছে।

তবে তিনি জোর দেন যে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। জামায়াতে ইসলামী কি মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির বিরোধিতা করেনি? তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি? পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যায় জামায়াতে ইসলামী কি সহায়তা বা সমর্থন দেয়নি? মা-বোনদের ধর্ষণের কাজে কি তাদের সহযোগিতার মানসিকতা ছিল না? এসব প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, জামায়াতের ভূমিকাটা কী ছিল—সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে, এবং সেই ভূমিকার জন্য জামায়াতের উচিত যে—‘আমার দল ওই সময় যে ভূমিকাটা রেখেছিল, সেই ভূমিকাটা ঠিক না’, তা স্বীকার করা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden