কুতুবদিয়ায় থানার বিশেষ অভিযানে মাদকসহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥ কুতুবদিয়া (কক্সবাজার)
Del på Eidok
কুতুবদিয়ায় থানার বিশেষ অভিযানে মাদকসহ দুই যুবক গ্রেফতার
Foto: arkiv

কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, বড়ঘোপ ইউনিয়নের পবিত্র পাড়া এলাকায় মৃত মনমোহনের বসতঘরে অভিযান চালিয়ে পুলিশ স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে শাহেদুল ইসলাম হামিম প্রকাশ শান্ত (১৯) ও মো. নাছিম মোরশেদ নাদিল (২২) নামের দুইজনকে আটক করে।

আটক শাহেদুল ইসলাম হামিম প্রকাশ শান্তের পিতা মো. এনাম ও মাতা সাদিয়া বেগম। অপর আটক নাছিম মোরশেদ নাদিলের পিতা মৃত মো. নাছির উদ্দিন ও মাতা রুজিয়া বেগম। তারা উভয়েই বড়ঘোপ ইউনিয়নের উত্তর অমজাখালী এলাকার বাসিন্দা।

তাদের হেফাজত থেকে ১০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ৩০০ টাকা), একটি গাঁজা খাওয়ার কলকি, একটি গাঁজা কাটার কাঠ, একটি গাঁজা কাটার চাকু এবং ১০ গ্রাম তামাক পাতা (মূল্য ৩০ টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও আলামতসহ মোট মূল্য ধরা হয়েছে ৩৩০ টাকা।

কুতুবদিয়া থানা পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে আলামতগুলো জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Andet ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 77 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Andet বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andet নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 159 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 167 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views