ু
কক্সবাজার ফেরত বাস থেকে ২২ হাজার ইয়াবা উদ্ধার: আটক দুইজন
জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, গত ১৮ অক্টোবর জামালপুর সদরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার এর দিকে রওনা দেয়। ঐ বাসে এক দম্পতি মাদক বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।
গতকাল কক্সবাজার থেকে ফেরার পথে গোয়েন্দা সূত্রে খবর আসে যে, বাসটিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। খবর পাওয়ার পর সকালে প্রায় সাড়ে সাতটার দিকে ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশ দল দড়িপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় বাসটি থামিয়ে তল্লাশি করা হলে ঐ দম্পতির ব্যাগ থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম ও ঠিকানা পাওয়া গেছে। তিনি আশ্বাস দিয়েছেন, মাদক চক্রের মূল হোতাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।