ফরিদপুরের বোয়ালমারীতে উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ত্রাণ বিতরণ ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার সাতৈর একতা একাডেমি প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইনামুল মুন্সী, ঘোষপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনির মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, সাতৈর ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আশিক মুন্সী, ময়না ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৈয়দ সামিউল ইসলাম, যুবদল নেতা মো. ইমরান মৃধা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী ছাত্রদল জনগণের পাশে থেকে কাজ করছে। বর্তমান দুঃসময়েও ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করছে। তারা আরও বলেন, “আমরা শুধু রাজনীতি নয়, মানবিক কাজের মাধ্যমেও মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।”
ত্রাণ বিতরণ শেষে উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ স্থানীয় দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।