নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া আনুমিয়া হাজী দক্ষিণ পাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে পুকুরে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো— হাবিবা, সুমাইয়া ও জান্নাত। তাদের মধ্যে একজন সাহাব্দীনগর মসজিদের পাশে বসবাসরত প্রবাসী নাছেরের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে তিন শিশু খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খুঁজে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয়দের আহ্বান—
“পরিবারের ছোট শিশুদের সর্বক্ষণ নজরে রাখুন, যেন এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আর না ঘটে।”
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট