ইসরাইল আরব যুক্তরাষ্ট্র ইউরোপসহ ৬৩ দেশ মিলে গাজায় গ'ণ'হ'ত্যা চালায়

The Gaza genocide is a 'collective crime' supported by 63 nations, including the US, Europe, and Arab countries, through military, economic, and diplomatic aid, states the UN Special Rapport..
Eidok پر شیئر
ইসরাইল আরব যুক্তরাষ্ট্র ইউরোপসহ ৬৩ দেশ মিলে গাজায় গ'ণ'হ'ত্যা চালায়
تصویر: ماخوذ

জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের মতে, গাজায় ইসরাইলি গণহত্যা একটি সামষ্টিক অপরাধ, যা আরব, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ ৬৩টি দেশের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তায় সম্ভব হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ তার সর্বশেষ প্রতিবেদন ‘গাজা জেনোসাইড : এ কালেক্টিভ ক্রাইম’-এ মন্তব্য করেছেন যে, বৈশ্বিক সহায়তা ছাড়া গাজার 'নৃশংস গণহত্যা' কখনোই সম্ভব হতো না। তিনি এই প্রতিবেদনে বলেছেন, ইসরাইল একা নয়, বরং আরব, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের ৬৩টি দেশ মিলে গাজায় এই গণহত্যা চালিয়েছে। এটি একটি সামষ্টিক অপরাধ, যা এসব দেশগুলোর রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তায় টিকে আছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক সুরক্ষার কারণেই ইসরাইল আজও দায়মুক্তভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে পারছে। আলবানিজ উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাতবার ভেটো প্রয়োগ করে যুদ্ধবিরতি আলোচনা ব্যাহত করেছে এবং ইসরাইলের জন্য কূটনৈতিক রক্ষাকবচ তৈরি করেছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জার্মানি ও নেদারল্যান্ডসও প্রস্তাবগুলো দুর্বল বা বিলম্বিত করে সহযোগিতা করেছে। পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক ভাষ্যেও এমন এক বর্ণনা প্রচারিত হয়েছে যা ইসরাইলকে ‘সভ্য রাষ্ট্র’ এবং ফিলিস্তিনিদের ‘বর্বর’ হিসাবে তুলে ধরে, হামাস ও সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি।

অন্যদিকে আরব ও মুসলিম রাষ্ট্রগুলো ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নিতে ব্যর্থ হয়েছে। মিসর রাফাহ সীমান্ত বন্ধ রেখেছে এবং ইসরাইলের সঙ্গে জ্বালানি সহযোগিতা চালিয়ে গেছে। কিছু আঞ্চলিক দেশ ইসরাইলের জন্য বিকল্প স্থলপথের রুট খুলে দিয়েছে, যা লোহিত সাগর এড়িয়ে ইসরাইলের বাণিজ্য সহজ করেছে।

জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান সত্ত্বেও যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। যুক্তরাষ্ট্র প্রতিবছর ৩.৩ বিলিয়ন ডলার সামরিক অনুদান এবং ২০২৮ সাল পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলারের নিশ্চয়তা দিয়েছে। ২৬টি দেশ অন্তত ১০ দফায় অস্ত্র ও গোলাবারুদের চালান পাঠিয়েছে এবং ১৯টি দেশ এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ করেছে। স্পেন ও স্লোভেনিয়া অস্ত্রচুক্তি বাতিল করলেও অধিকাংশ ইউরোপীয় দেশ এখনো তা অব্যাহত রেখেছে।

আলবানিজ জানান, অধিকাংশ পশ্চিমা দেশ দক্ষিণ আফ্রিকা ও নিকারাগুয়াকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সহায়তা করেনি বরং এখনো স্বীকার করছে না যে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। অধিকাংশ পশ্চিমা দেশ আইসিজেতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের অন্য সদস্যদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাকে বাধাগ্রস্ত করেছে। এই হত্যাকাণ্ডের মাঝেও ইসরাইলের সামরিক রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং ইইউ ইসরাইলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আরব দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান এবং মরক্কোও ইসরাইলের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলের অব্যাহত অভিযানে ৬৮,২০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আলবানিজ বলেন, গণহত্যামূলক সহিংসতা দৃশ্যমান হওয়ার পরও বেশির ভাগ পশ্চিমা রাষ্ট্র ইসরাইলকে সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা প্রদান করেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক بین الاقوامی জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 39 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ بین الاقوامی সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 46 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা بین الاقوامی ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 44 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ بین الاقوامی সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 83 Views কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন بین الاقوامی কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 79 Views ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা بین الاقوامی ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 83 Views কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা بین الاقوامی কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা 108 Views