রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন | আই নিউজ বিডি

রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে। তিনি জেলেখালী গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে।..
Eidok-এ শেয়ার
রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন
ছবি: সংগৃহীত

 রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় ঘেরের পাড়ে চাষকৃত সবজি বাগানে ইদুরের উপদ্রব ঠেকাতে রথীন্দ্র নাথ রপ্তান (৪৭) নামে এক ব্যক্তি নিজের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে। তিনি জেলেখালী গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে।

স্থানীয় বাসিন্দা প্রভাষক পরিমল রায় সহ অন্যান্যরা জানান অন্যের জমি হারি নিয়ে রথীন্দ্র নাথ মাছের ঘেরে মাছ চাষ ও ঘেরের আইলে সবজি চাষ করেন। সবজিক্ষেতে ইদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। পর অসাবধানতাবশত নিজের পেতে রাখা ফাঁদে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘেরের পানিতে পড়ে যান।
স্থানীয়রা আরও জানায় বিকালে রথীন্দ্র নাথ বাড়ীথেকে বের হন আর বাড়ী ফেরেননি। সন্ধ্যায় তার স্ত্রী তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ঘের পানিতে পড়ে থাকতে দেখে পাশ্ববতী লোকজনকে ডেকে তার মরদেহ উদ্ধার করে ।

স্থানীয় ইউপি সদস্য দেবাশিষ গায়েন বিষয়টি নিশ্চিত করেন।

ছবি- শ্যামনগরে ঘেরের পাড়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত রথীন রপ্তান।

 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 56 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views