রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন | আই নিউজ বিডি

রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে। তিনি জেলেখালী গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে।..
Eidok-এ শেয়ার
রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন
ছবি: সংগৃহীত

 রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় ঘেরের পাড়ে চাষকৃত সবজি বাগানে ইদুরের উপদ্রব ঠেকাতে রথীন্দ্র নাথ রপ্তান (৪৭) নামে এক ব্যক্তি নিজের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে। তিনি জেলেখালী গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে।

স্থানীয় বাসিন্দা প্রভাষক পরিমল রায় সহ অন্যান্যরা জানান অন্যের জমি হারি নিয়ে রথীন্দ্র নাথ মাছের ঘেরে মাছ চাষ ও ঘেরের আইলে সবজি চাষ করেন। সবজিক্ষেতে ইদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। পর অসাবধানতাবশত নিজের পেতে রাখা ফাঁদে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘেরের পানিতে পড়ে যান।
স্থানীয়রা আরও জানায় বিকালে রথীন্দ্র নাথ বাড়ীথেকে বের হন আর বাড়ী ফেরেননি। সন্ধ্যায় তার স্ত্রী তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ঘের পানিতে পড়ে থাকতে দেখে পাশ্ববতী লোকজনকে ডেকে তার মরদেহ উদ্ধার করে ।

স্থানীয় ইউপি সদস্য দেবাশিষ গায়েন বিষয়টি নিশ্চিত করেন।

ছবি- শ্যামনগরে ঘেরের পাড়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত রথীন রপ্তান।

 

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Nouvelles du district সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views