ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে আজ, ২৩ অক্টোবর, দুপুরে অ'গ্নি'কা'ণ্ডে'র ঘটনা ঘটেছে। ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। আ'গু'ন লাগার পর পরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখতে পাওয়ার পর যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামা শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে ট্রেনের কর্মীদের তৎপরতা এবং দ্রুত পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বস্তির খবর হলো, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলাকা কমিউটার ট্রেনটিকে আবার ময়মনসিংহ জংশনে ফিরিয়ে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। ঘটনার আকস্মিকতায় যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কম্পিউটার ট্রেনের ইন্জিনে আগুন
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'Eye News BD' app
Comments 0