পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”
Eidokでシェア
পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন
写真:提供

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।

র‌্যালিটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজীবসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views