পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”
Eidok-এ শেয়ার
পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন
ছবি: সংগৃহীত

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।

র‌্যালিটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজীবসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views