চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা… | আই নিউজ বিডি

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি : চৌগাছায় ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে যশোরের শংকরপুর এলাকার আব্..
Compartir en Eidok
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা
Foto: archivo

 যশোরের চৌগাছায় অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে আব্দুল আলীম (৫০)। তিনি চৌগাছা-যশোর সড়কের পাওয়ার হাউস মোড় সংলগ্ন ছালেহা মার্কেটের নিচতলায় “আদর্শ মেডিকেল হল” নামে একটি চেম্বার চালাচ্ছিলেন, যেখানে নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, গত ১৫ ও ১৬ অক্টোবর স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের হকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও তাঁর স্ত্রী রওশন আরা জ্বরে আক্রান্ত হয়ে ওই আলীমের কাছে চিকিৎসা নিতে যান। তিন দিনের ব্যবধানে গিয়াস উদ্দিনকে ১৭টি এবং তাঁর স্ত্রীকে ৬টি ইনজেকশন দেন আলীম। ইনজেকশন নেওয়ার পর দুজনেরই শরীরে জ্বালাপোড়া, মাথা ঘোরা ও অস্বস্তি দেখা দেয়।

একইভাবে চাঁদপুর গ্রামের ঝর্ণা বেগমও অভিযোগ করেন, তাঁকে ৯টি ইনজেকশন দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে “সহকারী ই.এন.টি. ফিজিশিয়ান মেডিকেল প্র্যাকটিশনার” পরিচয়ে প্রেসক্রিপশন লিখে রোগী দেখছিলেন আব্দুল আলীম। তবে তাঁর নামে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর কোনো নিবন্ধন নেই। তিনি প্রায় ছয় থেকে সাত মাস ধরে চৌগাছায় চেম্বার চালানোর পাশাপাশি যশোর সদর উপজেলার গফুরের মোড়ে “মেসার্স আলীম ফার্মেসি”-তেও প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত রোগী দেখতেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন,
“ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এমন প্রতারণা রোধে চৌগাছায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crimen ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crimen ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crimen চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crimen মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crimen কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crimen শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crimen মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views