১৭ বছরের ত্যাগই আজকের প্রেরণা: রকিবুল হাসান রাসেল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১৭ বছরের ত্যাগই আজকের প্রেরণা: রকিবুল হাসান রাসেল

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
১৭ বছরের ত্যাগই আজকের প্রেরণা: রকিবুল হাসান রাসেল
১৭ বছরের ত্যাগই আজকের প্রেরণা: রকিবুল হাসান রাসেল
ছবি: সংগৃহীত
রকিবুল হাসান রাসেল বলেন, মানুষ আমাদের সম্মান দেয় কারণ আমরা এই দলের কর্মী। তাই অহংকার নয়, দরকার বিনয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই মনোনয়ন দেবেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তার জন্য কাজ করবো। আম..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রাজনীতিতে কেউই অপরিহার্য নয়, এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে বলে মন্তব্য করেছেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল। তিনি বলেন, যারা গত ১৭ বছর আরাম-আয়েশে কাটিয়েছেন, সুবিধা ভোগ করেছেন, তাদের মনে রাখা উচিত, দলই আমাদের বড়, ব্যক্তি নয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই ধানের শীষের মনোনয়ন দেবেন, সেটাই হবে জনগণের প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত। দল যার হাতে ধানের শীষ তুলে দেবে, সেই-ই আমাদের সম্মান, আমাদের শক্তি। দলই আমাদের পরিচয়ের মূল। আপনি যদি দলের মনোনয়ন পান, আমরা সবাই আপনাকে পাশে পাবো; কিন্তু যদি মনে করেন আপনি দলের চেয়ে বড়, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন।

তিনি আরও বলেন, আন্দোলনের কঠিন দিনগুলোতে যারা নির্যাতন সহ্য করেছেন, জেল-জুলুম ভোগ করেছেন, তাঁরাই দলের প্রকৃত শক্তি। আজ যারা বড় বড় শোডাউন করছেন, হাজার হাজার কর্মী নিয়ে মাঠে নামছেন, তারা ভুলে গেলে চলবে না, আন্দোলনের দিনগুলোতে সাধারণ কর্মীরাই ছিল দলের মেরুদণ্ড, যোগ করেন রাসেল।

রকিবুল হাসান রাসেল বলেন, মানুষ আমাদের সম্মান দেয় কারণ আমরা এই দলের কর্মী। তাই অহংকার নয়, দরকার বিনয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই মনোনয়ন দেবেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তার জন্য কাজ করবো। আমাদের লক্ষ্য একটাই, দলকে শক্তিশালী করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের অধিকার পুনরুদ্ধার করা।

বার্তার শেষে তিনি বলেন, যারা এই ১৭ বছর ধরে লড়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন, তাদের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা আর অফুরন্ত দোয়া। তাদের ত্যাগই আমাদের পথ দেখায়। আমি এই দলের একজন কর্মী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator