‘ইসলামের পক্ষে একটি বাক্স দেব’: পীর সাহেব চরমোনাইয়ের ঘোষণার পরই মাথা খারাপ কিছু লোকের

After announcing plans for a unified pro-Islam voting block in the next election, Mufti Syed Muhammad Rezaul Karim stated that some elements are now attempting to bribe certain Ulema.
Поделиться в Eidok
‘ইসলামের পক্ষে একটি বাক্স দেব’: পীর সাহেব চরমোনাইয়ের ঘোষণার পরই মাথা খারাপ কিছু লোকের
Фото: из открытых источников

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার ঘোষণার পর একশ্রেণির লোকের মাথা খারাপ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, এই 'মাথা খারাপের দল' এখন কিছু আলেমকে কেনার প্রস্তাব দিচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, গত ৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। এটি দেশ রক্ষা, মানবতার কল্যাণ এবং বিদেশি তাঁবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটি সুযোগ। তিনি ইসলামী দলগুলোর প্রতি এই সুযোগ কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে দেন যে, এই সুযোগ যদি কাজে লাগানো না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ধিক্কার জানাবে।

তিনি বিগত ৫৩ বছরের রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা করা হয়নি এবং অনেকে পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছে। তার মতে, সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরি হয়েছে, তা হাতছাড়া করা যাবে না। তিনি বিশ্বাস করেন, সবাই মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশিদের তাঁবেদাররা দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এ দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে আজানের শব্দে মানুষের ঘুম ভাঙে। অথচ গত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা মানবরচিত কুফরি তন্ত্র দিয়ে রাষ্ট্র চালিয়েছে। তাদের পরিচালনায় বাংলাদেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার করে 'বেগমপাড়া' তৈরি হয়েছে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরির সভাপতিত্বে সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমানসহ মাওলানা শফিউদ্দীন, মাওলানা মুহাম্মদ আবু সালেহ, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা তরিকুল ইসলাম তারেক, প্রফেসর মাওলানা কামাল উদ্দিন এবং মাওলানা রেজাউল করিম বোরহানী প্রমুখ বক্তব্য দেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি Политика শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি 52 Views শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা Политика শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা 67 Views শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ Политика শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ 46 Views বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন Политика বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন 103 Views ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Политика ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 55 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল Политика শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 107 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী Политика কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 66 Views