নির্বাচন নিরপেক্ষ করতে যা করা দরকার, করব: বিএনপিকে প্রধান উপদেষ্টা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নির্বাচন নিরপেক্ষ করতে যা করা দরকার, করব: বিএনপিকে প্রধান উপদেষ্টা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নির্বাচন নিরপেক্ষ করতে যা করা দরকার, করব: বিএনপিকে প্রধান উপদেষ্টা..
নির্বাচন নিরপেক্ষ করতে যা করা দরকার, করব: বিএনপিকে প্রধান উপদেষ্টা..
ছবি: সংগৃহীত
Chief Advisor Prof. Muhammad Yunus assured BNP leaders that all necessary steps, including maintaining neutrality in the administration and removing controversial officials, will be taken to ensure a ..

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন নিরপেক্ষ করা এবং বিতর্কিত কর্মকর্তাদের দূরে রাখার বিষয়ে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে বিশদ আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার পক্ষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অংশ নেন।

এ সময় বিএনপি নেতারা নির্বাচনের দায়িত্ব পালনে বিতর্কিত কর্মকর্তাদের, বিশেষ করে বিগত আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নিবৃত রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানান। এছাড়া নির্বাচনের আগে প্রশাসনে রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বানও জানান তারা।

জবাবে প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের আশ্বস্ত করে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক 'ফিট লিস্ট' থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে প্রত্যেককে নির্বাচনের আগে যথাযোগ্য স্থানে নিয়োগ দেওয়া হবে। তিনি কঠোরভাবে ঘোষণা করেন, "আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সে রকম যোদ্ধাকেই আমরা বেছে নেব। এটা আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব।"

বৈঠকে বিএনপি নেতারা পুলিশের নিয়োগ এবং বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। পাশাপাশি, সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় তারা গভীর উদ্বেগ জানিয়েছেন। তারা এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কি-না, সে বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানিয়েছেন। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Nessun commento trovato


News Card Generator