জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না: এনসিপিকে গোলাম পরওয়ারের ঔদ্ধত্যপূর্ণ বার্তা

NCP reacted sharply to Jamaat-e-Islami's Secretary General, Mia Golam Parwar's 'arrogant' comment directed at the party, bringing the simmering tension between the two politically ..
Eidok-এ শেয়ার
জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না: এনসিপিকে গোলাম পরওয়ারের ঔদ্ধত্যপূর্ণ বার্তা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে হঠাৎ করেই তিক্ততা প্রকাশ্যে এসেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এনসিপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির নেতারা গোলাম পরওয়ারের বক্তব্যকে ঔদ্ধত্যমূলক ও অসদাচরণ হিসেবে আখ্যায়িত করেছেন।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে জামায়াত এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বরাবরই সুসম্পর্ক দেখা গেছে। এমনকি সমন্বয়কদের মধ্য থেকেই পরবর্তীতে কয়েকজন শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভও করেন। এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পরেও দুই দলের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। এনসিপি নেতারা বিভিন্ন সময় বিএনপিকে ইঙ্গিত করে সমালোচনামূলক মন্তব্য করলেও, জামায়াতকে নিয়ে কোনো নেতিবাচক বক্তব্য তাদের দিক থেকে আসেনি।

কিন্তু সম্প্রতি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দল দুটির মধ্যে এই তিক্ততা দেখা দিয়েছে। রোববার নাহিদ ইসলাম তার পোস্টে দাবি করেন, জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতি নিয়ে তথাকথিত আন্দোলন ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। তিনি বলেন, এই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল যেন ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনা গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্নখাতে প্রবাহিত হয়।

নাহিদ ইসলামের এই বক্তব্যের পরই জামায়াতে ইসলামী তীব্র প্রতিক্রিয়া দেখায়। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোনো দলের ক্ষেত্রে বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত। এরপরেই সাতক্ষীরায় এক দলীয় সমাবেশে গোলাম পরওয়ারের বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গোলাম পরওয়ার বলেন, "তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামায়াতে ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। আমরা আপনাদের অতো আমলে নেই না। জামায়াতের রাজনৈতিক ম্যাচিউরিটি বোঝার জন্য আরো অনেক দূর যেতে হবে।" তাঁর এই বক্তব্য দুই দলের মধ্যকার 'টানাপড়েন'কে প্রকাশ্যে নিয়ে এসেছে।

গোলাম পরওয়ারের বক্তব্যে এনসিপির যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেন, এটি শুধু অসৌজন্যমূলকই নয়, বরং রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণও বটে। তিনি বলেন, "ওনারা সিনিয়র রাজনীতিবিদ, বয়সে আমাদের বাবা-দাদাদের বয়সী, ওনাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না।"

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আরও কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "রাজনীতিতে কারও বাপ হইতে চাওয়া এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। গণঅভ্যুত্থান সবার বাপ। এনসিপির জন্ম এনসিপির প্রেক্ষাপটে। বিপদের সময় অন্যের কমান্ডিংয়ে কাজ করে, বিপদ কেটে যাওয়ার পর কমান্ডারের ওপর এখন নিজেদের কমান্ডার দাবি করা এক ধরনের রাজনৈতিক বালখিল্যতা বা অসদাচরণ।"

অন্যদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলছেন, গোলাম পরওয়ারের কথাটি ছিল স্নেহের অবস্থান থেকে দৃষ্টি আকর্ষণ করে দেওয়া। তিনি কারো নাম নেননি এবং দুই দলই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। তবে, এনসিপি নেতাদের কঠোর প্রতিক্রিয়া প্রমাণ করে যে, এই বক্তব্যটিকে তারা মোটেও 'স্নেহ' হিসেবে গ্রহণ করেননি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল রাজনীতি বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল 84 ভিউ ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রাজনীতি ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা 93 ভিউ সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 72 ভিউ একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক রাজনীতি একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 70 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 69 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 47 ভিউ সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজনীতি সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 57 ভিউ