বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু

বগুড়ার শেরপুর টু ধুনট আঞ্চলিক সড়কের বালু বোঝায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মিঠু মিয়া (৫০) নিহত হয়েছেন।..
Partilhar no Eidok
বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু
Foto: arquivo
 আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় খানপুর ইউনিয়নের শালফা গ্রামের বোয়ালকান্দি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু মিয়া খামারকান্দি গ্রামের আব্দুল বারি মিয়ার ছেলে।

জানা যায়, ইশা পরিবহন নামক একটি বালুর ট্রাক শেরপুরের দিকে আসছিল। এর বিপরীত দিক থেকে ভুট্টা বোঝাই ট্রলি বোয়ালকান্দি নামক স্থানে ব্রিজের উপর পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রলিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে দুই পায়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এবং ট্রলিটির সামনের অংশ ব্রিজের নিচে পড়ে যায়। এতে ট্রলি চালক মিঠু মিয়া গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা এবং শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় মিঠু মিয়াকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Notícias do distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views