বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু

বগুড়ার শেরপুর টু ধুনট আঞ্চলিক সড়কের বালু বোঝায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মিঠু মিয়া (৫০) নিহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত
 আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় খানপুর ইউনিয়নের শালফা গ্রামের বোয়ালকান্দি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু মিয়া খামারকান্দি গ্রামের আব্দুল বারি মিয়ার ছেলে।

জানা যায়, ইশা পরিবহন নামক একটি বালুর ট্রাক শেরপুরের দিকে আসছিল। এর বিপরীত দিক থেকে ভুট্টা বোঝাই ট্রলি বোয়ালকান্দি নামক স্থানে ব্রিজের উপর পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রলিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে দুই পায়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এবং ট্রলিটির সামনের অংশ ব্রিজের নিচে পড়ে যায়। এতে ট্রলি চালক মিঠু মিয়া গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা এবং শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় মিঠু মিয়াকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Bezirksnachrichten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Bezirksnachrichten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Bezirksnachrichten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Bezirksnachrichten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Bezirksnachrichten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views