বরগুনার বেতাগীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত কিশোরের নাম সায়িম মোল্লা (১৬)।
ঘটনাটি ঘটেছে ৪নং মোকামিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মোকামিয়া এলাকায়।
মেয়েকে ধর্ষণের অভিযোগে মা বাদী হয়ে গতকাল শনিবার বেতাগী থানায় ধর্ষণ ও নারী নির্যাতন দমন আইনে সায়িম মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক।
মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার ছোট দুই ভাই খালে গোসল করার সময় পাড়ে দাড়িয়ে থাকে ওই শিশু। তখন অভিযুক্ত সায়িম ডাক দিয়ে বলে,"তোমার ছোট বোন ঘরে কান্নাকাটি করতেছে"। একথা শুনে টিনসেড ঘরের বারান্দায় গেলে সেখানে বসে জোরপূর্বক ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জামা কাপড় খুলে পায়ু পথে ধর্ষন করে। পরে ডাক চিৎকার শুনলে ছোট দুই ভাই দ্রুত ছুটে গিয়ে দেখে বোন কান্না করে। তাদের দেখতে পেয়ে অভিযুক্ত সায়িম পালিয়ে যায়। পরক্ষণে মা এসে সবকিছু যাচাই করতে গিয়ে দেখে পায়ুপথ থেকে রক্ত বের হচ্ছে। বুঝতে পেরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করায়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এক শিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সায়িম মোল্লাকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগিরই আসামিকে ধরতে সক্ষম হবো।
Appen ”Eye News BD”
Kommentarer 0