বেতাগীতে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মামলা

অভিযুক্ত কিশোরের নাম সায়িম মোল্লা (১৬)।
Eidok-এ শেয়ার
বেতাগীতে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মামলা
ছবি: সংগৃহীত

 

বরগুনার বেতাগীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত কিশোরের নাম সায়িম মোল্লা (১৬)।

ঘটনাটি ঘটেছে ৪নং মোকামিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মোকামিয়া এলাকায়।

মেয়েকে ধর্ষণের অভিযোগে মা বাদী হয়ে গতকাল শনিবার বেতাগী থানায় ধর্ষণ ও নারী নির্যাতন দমন আইনে সায়িম মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক।

মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার ছোট দুই ভাই খালে গোসল করার সময় পাড়ে দাড়িয়ে থাকে ওই শিশু। তখন অভিযুক্ত সায়িম ডাক দিয়ে বলে,"তোমার ছোট বোন ঘরে কান্নাকাটি করতেছে"। একথা শুনে টিনসেড ঘরের বারান্দায় গেলে সেখানে বসে জোরপূর্বক ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জামা কাপড় খুলে পায়ু পথে ধর্ষন করে। পরে ডাক চিৎকার শুনলে ছোট দুই ভাই দ্রুত ছুটে গিয়ে দেখে বোন কান্না করে। তাদের দেখতে পেয়ে অভিযুক্ত সায়িম পালিয়ে যায়। পরক্ষণে মা এসে সবকিছু যাচাই করতে গিয়ে দেখে পায়ুপথ থেকে রক্ত বের হচ্ছে। বুঝতে পেরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করায়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এক শিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সায়িম মোল্লাকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগিরই আসামিকে ধরতে সক্ষম হবো।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 23 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ