ঝালকাঠি

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঝালকাঠিতে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা

ঝালকাঠি: মরমী সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও লালন সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসন, ঝালকাঠির আ..
Chia sẻ lên Eidok
লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঝালকাঠিতে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা
Ảnh: tư liệu



ঝালকাঠি: মরমী সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও লালন সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসন, ঝালকাঠির আয়োজনে আজ ১৭ই অক্টোবর ২০২৫, রোজ শুক্রবার, জেলা শিল্পকলা একাডেমি ঝালকাঠির মিলনায়তনে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে লালনের মানবতাবাদী দর্শন এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ঝালকাঠি জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি বলেন, লালনের গান ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের সঠিক পথের দিশা দেখায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝালকাঠি। তিনি সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং লালন সাঁইয়ের আদর্শ ধারণ করার আহ্বান জানান।


আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর লালন সঙ্গীত সন্ধ্যা। ঝালকাঠি জেলার বাউল সঙ্গীত শিল্পীরা লালন সাঁইয়ের রচিত একের পর এক অনবদ্য গান পরিবেশন করেন। শিল্পীদের সুললিত কণ্ঠের পরিবেশনা সন্ধ্যাটিকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে যায় এবং উপস্থিত সকল দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে। অনুষ্ঠানটি ঝালকাঠির সাংস্কৃতিক অঙ্গনে এক বিশেষ মাত্রা যোগ করে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy