ঝালকাঠি

মাদরাসা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে ঝালকাঠির এনএস কামিল মাদরাসার দৃষ্টান্তমূলক সাফল্য, পাসের হার ৯৮.৫০%

আলিম পরীক্ষার ফলাফলে এবারও দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল (নেছারাবাদ) মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রত..
Eidok پر شیئر
মাদরাসা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে ঝালকাঠির এনএস কামিল মাদরাসার দৃষ্টান্তমূলক সাফল্য, পাসের হার ৯৮.৫০%
تصویر: ماخوذ

ঝালকাঠি প্রতিনিধি:
আলিম পরীক্ষার ফলাফলে এবারও দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল (নেছারাবাদ) মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।


এবারের আলিম পরীক্ষায় মাদরাসাটির পাসের হার ছিল ৯৮ দশমিক ৫০ শতাংশ। বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ২৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ২৬২ জন কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১০৭ জন জিপিএ–৫ অর্জন করেছেন, ১০৩ জন পেয়েছেন 'এ' গ্রেড, এবং বাকি শিক্ষার্থীরাও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।


সাফল্যের নেপথ্যে দিকনির্দেশনা ও নানামুখী কার্যক্রম:
মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের জানান, 'যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি অনার্স–মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।'


অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, ‘আলিম পরীক্ষায় এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এটি আল্লাহর অশেষ রহমত। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সবার পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।’


প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, সাফল্যের এই ধারাবাহিকতার পেছনে রয়েছে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা। তাদের মতে, রাজনীতিমুক্ত পরিবেশ, সেমিস্টার পদ্ধতিতে নিয়মিত পরীক্ষা গ্রহণ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, ক্লাস টেস্ট ও টিউটর শিক্ষক ব্যবস্থা, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারি তদারকি এবং অভিভাবক সম্মেলনসহ নানামুখী শিক্ষাসহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়নই মূলত এই ভালো ফলাফলের প্রধান কারণ।


এনএস কামিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আগামীতেও এই সাফল্যের ধারা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের مذہب اور تعلیم এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 19 Views শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি مذہب اور تعلیم শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 77 Views খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন مذہب اور تعلیم খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 276 Views বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত مذہب اور تعلیم বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 75 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস مذہب اور تعلیم চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 97 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী مذہب اور تعلیم মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 80 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ مذہب اور تعلیم সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 121 Views