আনোয়ারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রত্যাশীর লিফলেট বিতরণ

****
Поделиться в Eidok
আনোয়ারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রত্যাশীর লিফলেট বিতরণ
Фото: из открытых источников

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার কালাবিবি দীঘি মোড় ও চাতরী চৌমুহনী বাজারে সাধারণ মানুষদের মাঝে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে পথচারী, দোকানদারসহ সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির ৩১ দফার লিফলেট তুলে দেন। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতে বিএনপির আহ্বান জনগণের কাছে তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দীন, বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, বারশত ইউনিয়ন কৃষকদল আহবায়ক ফারুক, যুগ্ম আহবায়ক জালাল, যুবদল নেতা আলমগীর, রুবেল, লোকমান, শাহাবাস, মনির, মুরাদ, বটতলী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইদুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতেই আমাদের এ কর্মসূচি। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সে জন্যই আমরা শান্তিপূর্ণভাবে এ গণসংযোগ চালিয়ে যাচ্ছি।'

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Другой জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 17 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Другой জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 13 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Другой জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 30 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Другой ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Другой বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views