সীমান্তে আ'ত্ম'ঘা'তী হা'মলা'য় ৭ পা'কিস্তা'নি সেনা নি'হ'ত

Seven Pakistani soldiers were killed and 13 injured in a deadly suicide attack at a military camp near the Afghan border in North Waziristan, sparking renewed tensions across the region.
Eidok پر شیئر
সীমান্তে আ'ত্ম'ঘা'তী হা'মলা'য় ৭ পা'কিস্তা'নি সেনা নি'হ'ত
تصویر: ماخوذ

পাকিস্তান-আফগান সীমান্তে ফের রক্তক্ষয়ী হামলা। উত্তর উয়াজিরিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন ৭ পাকিস্তানি সেনা, আহত আরও ১৩ জন। ঘটনার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

পাকিস্তান-আফগান সীমান্ত আবারও কেঁপে উঠেছে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে। শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে উত্তর উয়াজিরিস্তানের আফগান সীমান্তসংলগ্ন এলাকায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী জঙ্গির বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত সাতজন পাকিস্তানি সেনা সদস্য। আহত হয়েছেন আরও ১৩ জন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি ছিল সুচিন্তিত এবং পরিকল্পিত, যা সীমান্তে চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে।

নিরাপত্তা সূত্রে জানা যায়, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলাকারী সামরিক ক্যাম্পের মূল প্রবেশপথে ঢোকার চেষ্টা করে। সেনারা বাধা দিলে মুহূর্তের মধ্যেই জঙ্গিটি বিস্ফোরণ ঘটায়। প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, মুহূর্তেই আগুন ও ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। উদ্ধারকাজে অংশ নেয় সেনা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। আহতদের দ্রুত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই হামলার সময় চলছিল পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি। সূত্র জানায়, শুক্রবার দুপুর ১টা (গ্রিনিচ মান সময়) এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এই ভয়াবহ হামলা। ফলে সীমান্ত এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘটনাটিকে “জাতীয় নিরাপত্তার ওপর নগ্ন হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, “এই আত্মঘাতী হামলা শুধু আমাদের সেনাদের ওপর নয়, এটি পুরো দেশের স্থিতিশীলতার ওপর আঘাত।” তিনি আরও বলেন, “আমরা শান্তি চাই, কিন্তু স্থায়ী যুদ্ধবিরতির বল এখন তালেবান সরকারের কোর্টে।”

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক মাসগুলোতে আফগান সীমান্তে বেড়ে যাওয়া উত্তেজনা ও তালেবানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। এর আগে গত মাসেও একই এলাকায় সীমান্ত সংঘর্ষে নিহত হয়েছিলেন কয়েকজন সেনা।

উত্তর উয়াজিরিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরেই জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানা হিসেবে পরিচিত। তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড সেখানে বেড়েই চলেছে। স্থানীয়রা জানান, হামলার পর পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি অভিযান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলাকারীদের পেছনে থাকা গোষ্ঠী শনাক্তের চেষ্টা করছে এবং এর পেছনে কারা জড়িত তা উদঘাটন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

বিশ্বজুড়ে এখন নজর সীমান্তের দিকে, যেখানে একদিকে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হচ্ছে, অন্যদিকে আবারও অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ بین الاقوامی ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 49 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট بین الاقوامی ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 62 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন بین الاقوامی চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 56 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক بین الاقوامی জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 90 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ بین الاقوامی সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 76 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা بین الاقوامی ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 56 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ بین الاقوامی সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 112 Views