সং'ঘা'ত বন্ধে আ'ফগা'নিস্তা'নের সঙ্গে আলোচনা চায় পা'কিস্তা'ন

After days of deadly border clashes, Pakistan’s Prime Minister Shehbaz Sharif has offered talks with Afghanistan, saying Islamabad is ready for dialogue if Kabul seeks a peaceful resolution.
Поделиться в Eidok
সং'ঘা'ত বন্ধে আ'ফগা'নিস্তা'নের সঙ্গে আলোচনা চায় পা'কিস্তা'ন
Фото: из открытых источников

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের পর এবার আলোচনার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, যদি কাবুল সরকার সংলাপের মাধ্যমে সমাধান চায়, তবে পাকিস্তান আলোচনায় বসতে প্রস্তুত।

দক্ষিণ এশিয়ার উত্তপ্ত সীমান্তে টানটান উত্তেজনার পর অবশেষে শান্তির বার্তা দিল পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনায় বসতে প্রস্তুতি জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট করে বলেছেন, “যদি আফগানিস্তান সত্যিই সংলাপের মাধ্যমে চলমান সংঘাতের অবসান চায়, পাকিস্তান তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

সম্প্রতি দুই দেশের মধ্যে একের পর এক ভয়াবহ সংঘর্ষ ও বিমান হামলায় সীমান্ত অঞ্চল পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। পাকিস্তানের পাল্টা হামলায় ডজনখানেক আফগান নাগরিক নিহত এবং শতাধিক আহত হওয়ার পর উভয় পক্ষ ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “আফগানিস্তানের ধারাবাহিক সন্ত্রাসী হামলায় আমরা ধৈর্যের সীমায় পৌঁছে গিয়েছিলাম। তাই আত্মরক্ষার স্বার্থে পাল্টা জবাব দেওয়া ছাড়া বিকল্প ছিল না।

আমরা শান্তি চাই, সংঘাত নয়। যদি তারা যৌক্তিক শর্তে আলোচনায় আসতে রাজি হয়, আমরা সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে প্রস্তুত। এই বার্তাটি আমরা ইতোমধ্যেই কাবুলকে জানিয়েছি—এখন সিদ্ধান্ত তাদের হাতে।

যদি এই যুদ্ধবিরতি কেবল সময়ক্ষেপণ বা কৌশল হয়, পাকিস্তান তা মেনে নেবে না। আমাদের ধৈর্য সীমাহীন নয়।

অন্যদিকে, কাবুল থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খোয়ারাজমি জানিয়েছেন, “এ মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

এদিকে, আফগান তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি তেহরানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি বলেন, “আফগানিস্তান সব দেশের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

আমরা যেমন অন্যদের সার্বভৌমত্ব ও মর্যাদা শ্রদ্ধা করি, তেমনি আমাদের প্রতিও একই শ্রদ্ধা ও সদিচ্ছা প্রত্যাশা করি। সংঘাত নয়, পারস্পরিক বোঝাপড়াই হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি।

বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তাটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। কারণ, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে বাড়তে থাকা সহিংসতার পর এমন শান্তিপূর্ণ উদ্যোগই হতে পারে নতুন আঞ্চলিক ভারসাম্যের সূচনা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ Международный ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 49 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট Международный ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 62 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন Международный চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 55 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক Международный জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 90 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ Международный সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 76 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা Международный ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 56 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ Международный সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 112 Views