জয়পুরহাট-২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন কালাইয়ের এস এ জাহিদ সরকার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাট-২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন কালাইয়ের এস এ জাহিদ সরকার

****
مشاركة على Eidok
জয়পুরহাট-২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন কালাইয়ের এস এ জাহিদ সরকার
الصورة: مجمّعة


জয়পুরহাট-২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন কালাইয়ের এস এ জাহিদ সরকার

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “আমার বাংলাদেশ পার্টি (এবি)” প্রথম দফায় ১০৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কালাই উপজেলার কৃতি সন্তান এস এ জাহিদ সরকার। তিনি কালাই পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এস এ জাহিদ সরকার বলেন,“আমার বাংলাদেশ পার্টি (এবি) থেকে আমি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছি। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবি পার্টির রাজনীতি হলো তারুণ্যনির্ভর, পরিবর্তনের রাজনীতি—যেখানে সততা, ন্যায় ও জনগণের ক্ষমতায়নের অঙ্গীকার রয়েছে।”

তিনি আরও বলেন,“দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের রাজনীতি দেখে আসছি, কিন্তু জনগণ তাতে কোনো বাস্তব পরিবর্তন দেখেনি। আমার সংসদীয় আসনে এখনো উন্নয়নের ছোঁয়া তেমনভাবে লাগেনি। আমি আপনাদের সন্তান—এই এলাকার তরুণদের সঙ্গে নিয়ে একটি নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চাই। জয়পুরহাট-২ আসনে সত্যিকারের পরিবর্তনের জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।”

দলের স্থানীয় সূত্রে জানা গেছে, এবি পার্টি এবারের নির্বাচনে তরুণ নেতৃত্ব ও বিকল্প রাজনীতির ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন প্রজন্মের সক্রিয় ও শিক্ষিত তরুণদের অগ্রাধিকার দিচ্ছে।

জয়পুরহাট-২ আসনটি কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরাও প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। এবি পার্টির এই মনোনয়ন নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।



تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ أخبار المنطقة দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। أخبار المنطقة চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা أخبار المنطقة নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা أخبار المنطقة নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী أخبار المنطقة লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ أخبار المنطقة ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক أخبار المنطقة  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views