কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর..
কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর..
ছবি: সংগৃহীত
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুরের ঘটনা ঘ..



কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা দুই বখাটেকে আটক করে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামীম মোল্লা জানান, রাব্বী হাওলাদারসহ ৩/৪ জন বখাটে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের পথে-ঘাটে কু-প্রস্তাব দিত এবং আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় বুধবার (১৫ অক্টোবর) তিনি রাব্বী হাওলাদার ও তার সঙ্গীদের বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন।


প্রধান শিক্ষক আরও জানান, পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বখাটে রাব্বী ও তার অপর এক সঙ্গী স্কুলে প্রবেশ করে। তাদের ক্যাম্পাসে আসার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাব্বী হাওলাদার স্কুলের জানালার শিক ভেঙে প্রধান শিক্ষকের পিঠে আঘাত করে।


এ সময় রাব্বীর সঙ্গে থাকা অপর ছেলেটি বাইরে গিয়ে অন্যান্য সন্ত্রাসীদের ডেকে আনে। তারা দা দিয়ে কুপিয়ে, পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে বিদ্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন এসে রাব্বী ও দুলাল হাওলাদার নামে দুই বখাটেকে আটক করে।


উল্লেখ্য, বখাটে রাব্বী হাওলাদার মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে ২০২২ সালে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator