চট্টগ্রামে সিএমপি পুলিশের অপরাধ দমনে বাধা থানা ক্যাশিয়ারা ,করছে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে সিএমপি পুলিশের অপরাধ দমনে বাধা থানা ক্যাশিয়ারা ,করছে নিয়মিত চাঁদাবাজি

চট্টগ্রামে স্বঘোষিত থানা ক্যাশিয়ারদের কারণে অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিএমপি পুলিশ,চট্টগ্রামে পুলিশের স্বঘোষিত ক্যাশিয়ারদের কারণে অপরাধ নিয়ন্ত্রণে বড় বাধা সৃষ্টি হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন..
Condividi su Eidok
চট্টগ্রামে  সিএমপি পুলিশের অপরাধ দমনে বাধা  থানা ক্যাশিয়ারা ,করছে নিয়মিত চাঁদাবাজি
Foto: archivio
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর অধীনে থাকা থানাগুলোর 'স্বঘোষিত ক্যাশিয়ার' নামে পরিচিত একটি গোষ্ঠীর কারণে অপরাধ নিয়ন্ত্রণে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব ক্যাশিয়ারদের মধ্যে আছেন পুলিশের অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সদস্য, মাদক ব্যবসায়ী ও অন্যান্য দাগী অপরাধী। তারা বিভিন্ন অপরাধ স্পট এবং অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। 
 
 
প্রতিটি থানায় একজন মুল ক্যাশিয়ার আছেন, যারা নিজেদের অধীনে আরও ২-৩ জন লোক নিয়োগ করে থাকেন। এই সিস্টেমটি পুরো মহানগর জুড়ে বিস্তৃত, যেখানে ১৬ টি থানায় প্রায় ৪০ জনেরও বেশি ক্যাশিয়ার সক্রিয়। এরা নিজেদের মধ্যে এলাকা ভাগ করে নিয়ে চাঁদা আদায় করেন এবং এর ফলে সাধারণ বৈধ ব্যবসায়ীরাও সমস্যায় পড়েন। 
 
ক্যাশিয়ার পদ পেতে হলে লাখ লাখ টাকা লবিং করতে হয় এবং তদবিরের জোরালো প্রভাব থাকে। অভিযোগ রয়েছে, এভাবে আদায় করা টাকার বেশিরভাগই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিএমপি’র বিশেষ কর্মকর্তাদের পকেটে যায়। এদের সহযোগিতায় মাদক ব্যবসা, অবৈধ পলিথিন ব্যবসা, জুয়া, অবৈধ সোনা চোরাচালান, এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হয়। 
 
এই ক্যাশিয়াররা টাকার বিনিময়ে নিরীহ মানুষকে পুলিশে ধরিয়ে দেয় এবং গ্রেফতার হওয়া অপরাধীদের থানা থেকে মুক্ত করার কাজও করেন। অনেক সময় পুলিশের বিশেষ অভিযানের খবর আগেভাগেই অপরাধীদের জানিয়ে দেন, যার ফলে পুলিশের অভিযান ব্যর্থ হয়। 
 
সিএমপি’র মাসিক অপরাধ সভায় এদের কার্যক্রম নিয়ে আলোচনা হলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এদের ভূমিকা এড়িয়ে যান। আনুষ্ঠানিকভাবে ক্যাশিয়ারদের কোনো পদ না থাকলেও এদের প্রভাব এবং কার্যক্রম মহানগরীর আইন-শৃংখলা পরিস্থিতি ক্ষতিগ্রস্থ করছে। 
 
চট্টগ্রামের আইন-শৃংখলা পরিস্থিতি উন্নতির জন্য এই ক্যাশিয়ারদের কার্যক্রম বন্ধ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সিএমপি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয়ে প্রতিনিয়তই লিপ্ত হচ্ছে নানা অপকর্মের সাথে, করছেন চাঁদাবাজিও।পুলিশ নয় তবুও বহন করে পুলিশের পরিচয়,কখনো পুলিশের উর্ধতন কর্মকর্তা আবার কখনো থানার ক্যাসিয়ার পরিচয়ে কর্ণফুলী উপজেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন কথিত থানার ক্যাশিয়ার পরিচয় বহনকারী আব্দুস সবুর ও সাকিব নামের দুই ব্যক্তি,

মো: আব্দুস সবুর প্রকাশ ডাব সবুর নামে তাকে চিনতো সবাই।  অভিযোগ রয়েছে, আবদুস সবুর ও সাকিবের সাথে কর্ণফুলী থানা পুলিশের সাথে হওয়া সুসম্পর্ককে পুঁজি করে আব্দুস সবুর গত ২০ বছর ধরে বিভিন্ন জায়গায় কর্ণফুলী থানার নামে চাঁদাবাজি করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, থানার অদুরে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি ও দোকানপাট।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Notizie del distretto পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Notizie del distretto ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notizie del distretto দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notizie del distretto চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notizie del distretto লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views