যশোর বোর্ডের নতুন উদ্যোগ: এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই… | আই নিউজ বিডি

যশোর

যশোর বোর্ডের নতুন উদ্যোগ: এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীর ফোনে ফল পৌঁছে যাবে

দেশের সব বোর্ডে আজ একযোগে এইচএসসি ফল প্রকাশ। যশোর বোর্ডের বিশেষ উদ্যোগে শিক্ষার্থীরা মোবাইলে পাবেন তাদের ফলাফল।..
Condividi su Eidok
যশোর বোর্ডের নতুন উদ্যোগ: এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীর ফোনে ফল পৌঁছে যাবে
Foto: archivio

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারা দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়েই প্রতিটি বোর্ড নিজস্ব ওয়েবসাইট ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে ফলাফল প্রকাশ করবে।

ফল জানার জন্য শিক্ষার্থীরা তিনটি মাধ্যম ব্যবহার করতে পারবেন— নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে, অথবা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে।

তবে যশোর শিক্ষা বোর্ড এবার কিছুটা ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, বোর্ডের আওতাধীন শিক্ষার্থীদের আলাদা করে এসএমএস পাঠানোর প্রয়োজন হবে না। ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থী ও অভিভাবকের দেওয়া মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পরপরই সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ফলাফলের সফট কপি পাঠানো হবে। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল বা প্রতিষ্ঠানের নাম অনুসারে ফলাফল দেখা যাবে।

বোর্ড সূত্রে আরও জানা যায়, নতুন এই ব্যবস্থা পরীক্ষার্থীদের সময় ও ঝামেলা দুটোই কমাবে। ফলাফল প্রকাশের মুহূর্তেই শিক্ষার্থী ও অভিভাবক উভয়েই তাদের মোবাইল ফোনে ফল জানতে পারবেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Notizie del distretto পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Notizie del distretto ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notizie del distretto দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notizie del distretto চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notizie del distretto লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views