কলেজ ছাত্রদলের আয়োজনে বোয়ালমারী সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ | আই নিউজ বিডি

কলেজ ছাত্রদলের আয়োজনে বোয়ালমারী সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ..

News Desk  avatar   
News Desk
কলেজ ছাত্রদলের আয়োজনে বোয়ালমারী সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ..
কলেজ ছাত্রদলের আয়োজনে বোয়ালমারী সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ..
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্যা, ফরিদপুর

শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মুলনীতি এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় বোয়ালমারী সরকারি কলেজ মাঠে কলেজ ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে মোঃ মাহিম, গীতা পাঠ করে আকাশ সাহা। 

স্বাগত বক্তব্য রাখেন বোয়ালমারী কলেজ ছাত্রদলের সভাপতি সাদমান পাপ্পু। 

বোয়ালমারী কলেজ ছাত্রদলের সভাপতি সাদমান পাপ্পু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শেখ আনিসুজ্জামান তপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য ইকবাল হোসেন লিমন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট, উপজেলা ছাত্রদল নেতা আমিনুর, জুয়েল, ফয়সাল প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সুশিক্ষাই জাতির মেরুদন্ড, 

আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সততা ও ন্যায়ের মূল্যায়ন হবে। সেই লক্ষ্য পূরণে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আরো বলেন লেখাপড়া শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বরং উদ্দেশ্য হোক সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ হওয়া। আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করি, অন্য ধর্মের ভাই ও বোনেরা নিজ নিজ ধর্ম পালন করুন । আমরা আশা করি তোমরা দেশ ও জাতির জন্য ভালো কিছু দিতে পারবা। 

উক্ত অনুষ্ঠানে সঞ্চলনা করেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ শিহাব শেখ ও সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator